কচুয়ায় মানণীয় প্রধানমন্ত্রী কতৃক প্রদত্ত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের জন্য জায়গা বিনামূল্যে রেজিস্ট্রে করে দিলেন ইসলামিক ফাউন্ডেশনের নিকট কচুয়ার ঐতিহ্যবাহী মীর পরিবার। গতকাল বিকাল ৩টায় মডেল মসজিদের জন্য জায়গা বিনামূল্যে রেজিস্ট্রে করার সময় উপস্থিত ছিলেন ঐতিহ্যবাহী মীর পরিবারের পক্ষে ৩ ভাই সাবেক সংসদ সদস্য এ্যাড. মীর শওকাত আলী বাদশা, ছোট ভাই মীর ফজলে সাঈদ ডাবলু, ছোট ভাই মীর ইমতিয়াজ হোসেন লালটু, প্রত্যাসী সংস্থা হিসেবে সহযোগিতায় ছিলেন উপ-পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বাগেরহাট আল- ফারুক,সাব-রেজিস্টার কচুয়া অময়িক বাবু, ইসলামিক ফাউন্ডেশন সুপার ভাইজার মোঃ অলিউর রহমান, থানা সমন্বয়কারী খান এমদাদুল হক। কচুয়া উপজেলার মানণীয় প্রধানমন্ত্রী কতৃক প্রদত্ত মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের জন্য গতকাল ঐতিহ্যবাহী মীর পরিবার সরকারি মূল্যে ৩ লক্ষ ৫০ টাকার ৩০ শতক জায়গা বিনামূল্যে রেজিস্ট্রি করে দেন এবং পূর্বে একই পরিবারই ৯শতক জায়গা মসজিদের জন্য বিনা মূল্যে রেজিস্ট্রি করে দিয়ে ছিলেন। মানণীয় প্রধানমন্ত্রী প্রতিটি উপজেলা ও জেলায় ১টি করে মোট সারা বাংলাদেশে মোট ৫৬০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্র প্রস্তুত করে দিচ্ছেন।