সোমবার বিকালে বীরগঞ্জ উপজেলার শিবরামপুর ইউনিয়নের নব-নির্মিত শ্রী শ্রী ধনগাঁও ধনেশ্বনরী মন্দির উদ্বোধনী ফলক উন্মোচন করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। তিনি বলেন, আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় এসে কখনো শাসকের ভূমিকায় অবতীর্ণ হয়নি বরং মানুষের সেবক হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ‘মানবিক সহায়তা অব্যাহত রাখার মাধ্যমে বিগত সকল দুর্যোগে গরীব ও অসহায় মানুষের পাশে রয়েছে সরকার।’
শিবরামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনক চন্দ্র রায় এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারন সম্পাদক মো. শামিম ফিরোজ আলম, দিনাজপুর মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক মো. মশিউর রহমান, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার আহ্বায়ক মো. কামাল হোসেন, দীপ্ত জীবন ফাউন্ডেশন হাসপাতালের সাধারন সম্পাদক মো. ইয়ামিন আলী, শিবরামপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক অমূল্যসহ অন্যান্য নেতৃবৃন্দ।