কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ইসলাম গ্রুপ অফ ইন্ড্রাস্টিজ এর স্বত্তাধিকারী মরহুম শিল্পপতি জহুরুল ইসলামের গ্রামের বাড়ী আফতাব উদ্দিন হাউজ ও জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন মসজিদে সোমবার সকাল ১১ টায় ২৫ তম মৃত্যুবাষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল শেষে তার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন মরহুমের চাচাতো ভাই আলহাজ্ব মোস্তাফিজুর রহমান, জহুরুল ইসলাম মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডা: মো: বাহার উদ্দিন ভূইয়া, জহুরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সৈয়দ মাহমুদুল আজিজ, মোঃ সামছুর রহমান প্রমুখ। উল্লেখ্য, ১৯৯৫ সনের এই দিনে শিল্পপতি জহুরুল ইসলাম মৃত্যুবরণ করেন।