কিশোরগঞ্জের কটিয়াদী চড়িয়াকোনা এলাকায় ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কে রোববার সকাল সাড়ে ১০ টায় পিক আপ পিছন দিয়ে ধাক্কা দিলে মোটর সাইকেল আরহী শ্বশুর কুতুব উদ্দিন (৬০) ও তার পুত্রবধু ছায়মা জাহান স্মৃতি (২০) নিহত হন। কুতুবউদ্দিনের গ্রামের বাড়ী বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের বিলপাড় গজারিয়া ও মাছুম মিয়ার স্ত্রী ছায়মা আক্তার স্মৃতির শ্বশুর বাড়ী একই এলাকায়। জানা যায়, শ্বশুর কুতুবউদ্দিন তার পুত্রবধু স্মৃতি অসুস্থ থাকায় তাকে কটিয়াদী হাসপাতালে নেওয়ার পথে চরিয়াকোনা নামক স্থানে পিকআপ ভ্যানটি পিছন দিক থেকে এসে ধাক্কা মারলে নিহত হন। কটিয়াদী হাইওয়ে থানার এসআই আবদুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার বলেন, এই বিষয়ে কটিয়াদী হাইওয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে রোববার দুপুরে।