বিরলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৭ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। রোববার সকালে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিরল উপজেলা শাখা’র আয়োজনে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা বিরল উপজেলা শাখা’র সভাপতি কামরুজ্জামান কামু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুবল রায় এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র আলহাজ¦ মোঃ সবুজার সিদ্দিক সাগর। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রমাকান্ত রায়, সহ-সভাপতি আলহাজ¦ মোঃ আকতার হোসেন, সৈয়দ জিল্লুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, আল্লামা আজাদ ইকবাল লাবু, সাংগঠনিক সম্পাদক বিভূতি ভূষণ সরকার, লায়লা আরজুবান্দ বানু, প্রচার সম্পাদক নুরজামান, মহিলা লীগের সভাপতি কুলসুমা বেগম, সাধারণ সম্পাদক বিলকিস বেগম, সহ-সভাপতি ওয়াহেদা বেগম, জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, উপজেলা যুবলীগের সভাপতি আবদুল মালেক, কৃষকলীগের সভাপতি আলহাজ¦ মোঃ মজিবর রহমান, স্বেচ্ছা সেবকলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুরজিৎ কুমার রায় বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আপেল, ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু, সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন, বিজোড়া ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, রাণীপুকুর ইউপি চেয়ারম্যান ফারুক আজম, রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র সরকার। দোয়া পরিচালনা করেন উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ¦ মাওঃ মোঃ মনসুর আলী।
অন্যান্যদের মধ্যে ফরক্কাবাদ ইউপি আওয়ামী লীগের সভাপতি আউয়াল আলী, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম. শহরগ্রাম ইউপি আওয়ামী লীগের সভাপতি নুরল ইসলাম, সাধারণ সম্পাদক রেজওয়ানুল ইসলাম বাবু, বিরল ইউপি ইউপি আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল আজিজ, রাণীপুকুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মোল্লা ইমামুল হক পলাশ, মঙ্গলপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম চৌধুরী বাবুল, সাধারণ সম্পাদক রাশেদ আলী, বিজোড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান আলী সরকার, পলাশবাড়ী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনসুর আলী, রাজারামপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।