বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বিরল উপজেলা ও পৌর শাখা’র যৌথ আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে বিরল উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী মামুনুর রশীদ মামুন এর সাথে গত ১৫ অক্টোবর দিনাজপুর রেলওয়ে স্টেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দের বিদায়ী শুভেচ্ছা জ্ঞাপনের পর অন্যায় আচরণ ও শাষরুদ্ধ করার চেষ্টায় জড়িতদের শাস্তির দাবিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান নুর ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল হোসেন, যুগ্ম-আহ্বায়ক মাহবুবুর রহমান মধু।
পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মামুনুর রশীদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক আলিমুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রোস্তম আলী, মোমিনুর ইসলাম, জাহিদ হাসান বুলেট, প্রকৌশলী মামুনুর রশীদ মামুন, সেলিম রেজা, একরামুল হক, পৌরযুবদলের যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রনেতা হেলাল, রুবেল প্রমূখ। বক্তারা উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক প্রকৌশলী মামুনুর রশীদ মামুন এর সাথে অন্যায় আচরণ ও শাষরুদ্ধ করার চেষ্টায় জড়িতদের শাস্তির দাবি জানান।