শনিবার সকাল ১০টায় ঘোড়াঘাট পৌর এলাকায় আরসি পাইলট বালিকা উচ্চবিদ্যালয় চত্তরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ৬নং বিট পুলিশিং এর আয়োজনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট থানার কর্মকর্তা ইনচার্জ আজিম উদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট পৌর মেয়র আবদুস সাত্তার মিলন।বিশেষ অতিথির বক্তব্য দেন সাবেক পৌর আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক আবদুর রহিম,ঘোড়াঘাট থানা প্রেস ক্লাবের সভাপতি মোখলেছুর রহমান সওদাগর, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহারুল ইসলাম,সাবেক যুব লীগের সাধারন সম্পাদক ও অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি এস,এম,রবিউল ইসলাম রবি, পৌর যুব মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেশমী আক্তার ও ১০ম শ্রেণীর ছাত্রী মোন্তাহিনা। অনুষ্ঠানে ঘোড়াঘাট পৌর সভার ৪,৫ ও ৬নং ওয়ার্ডের বিপুল সংখ্যক নারী ও শিশু উপস্থিত ছিলো। এ ছাড়াও ৩টি ওয়ার্ড কমিটির নেতাকর্মী,এলাকার সুধী,ছাত্র শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন এ,এস,আই জামান ও শিক্ষক শফিউল ইসলাম পিন্টু।