সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ঝিনাইদহের হরিণাকু-ুতে ‘ নিরাপদ সমাজ গড়ি, নারী নির্যাতন বন্ধ করি‘ শ্লোগানে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। থানা পুলিশের আয়োজনে একযোগে উপজেলার একটি পৌরসভা ও ৮ ইউনিয়নের ১১ টি বিট পুলিশিং কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শনিবার সকালে পৌর এলাকার ২ নং বিট পুলিশিং কার্যালয়ে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সহকারি পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) আরিফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন হরিনাকু-ু থানার ওসি আবদুর রহিম মোল্লা। এ সময় পৌরমেয়র শাহিনুর রহমান রিণ্টু, প্রেসক্লাব সভাপতি সাইফুজ্জামান তাজ, কাউন্সিলর ফারুক হোসেন, খাইরুল ইসলাম, বিট পুলিশিং কর্মকর্তা উপপরিদর্শক বিশ্বজিৎ পাল, নারী সমাজকর্মী ললিতা রাণী, মাজেদা বেগম প্রমূখ বক্তব্য দেন।