যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় যশোর জেলার আরো ৭টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। শুক্রবার সকালে যবিপ্রবি থেকে এই ফলাফল প্রকাশ করা হয়।
এই নিয়ে যশোর জেলায় মোট ৪,০২৬ জন করোনায় আক্রান্ত হলেন। করোনায় মারা গেছেন ৪৮ জন। আর সুস্থ হয়েছেন ৩,৮৪৬ জন।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, তাদের ল্যাবে যশোর ও মাগুরা জেলার মোট ৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৯টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। এদিন যশোর জেলার ৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭টি পজেটিভ হয়েছে এবং মাগুরার ২১টি নমুনা পরীক্ষা করে ২টি পজেটিভ রেজাল্ট পাওয়া গেছে।
পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছেন।