আসন্ন শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৪১টি পূজা মন্ডপে ৫’শ কেজি হারে সাড়ে ৭১ হাজার ৫শ' কেজি খাদ্য সহায়তা (জিআর) চাল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত বরাদ্দকৃত এসব চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা প্রকৌশলী আহসান হাবিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিউল ইসলাম ও পার্বতীপুর মডেল থানার (ওসি) মোখলেছুর রহমান, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নীলকান্ত মহন্ত, সাধারন সম্পাদক দিপেশ চন্দ্র রায় প্রমূখ। এ ছাড়া উপজেলার ১০ ইউনিয়ন ও এক পৌরসভার বিভিন্ন মন্দিরের ১৪১ জন সভাপতি ও ১৪১ সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন