ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড আইনের অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদসহ শুভেচ্ছা জানিয়ে তাঁর দীর্ঘায়ু কামনায় বৃহস্পতিবার এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে দিনাজপুরের ফুলবাড়ী শাখা ছাত্রলীগ।
দুপুর ১২ টায় বাংলাদেশ ছাত্রলীগ ফুলবাড়ী উপজেলা, ফুলবাড়ী পৌর, ফুলবাড়ী সরকারি কলেজ ও শহীদ স্মৃতি আদর্শ কলেজ শাখার যৌথ উদ্যোগে এবং ফুলবাড়ী শাখা ছাত্রলীগের সভাপতি মিঠুন চৌধুরী ও সাধারণ সম্পাদক মেহেদী হাসানের নেতৃত্বে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরে বের করা হয়।
শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন ফুলবাড়ী শাখা ছাত্রলীগের সভাপতি মিঠুন চৌধুরী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক সুজন ইসলাম, পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক অন্তর, ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তরিকুজ্জামান রাসেল, সহ-সভাপতি নাসিম মাহমুদ, শহীদ স্মৃতি আদর্শ কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক প্লাবন শুভ প্রমুখ। এ সময় ফুলবাড়ী উপজেলা শাখাসহ সকল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড বিধান রেখে আইন করার অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে ধন্যবাদ, শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাঁর দীর্ঘায়ু কামনা করা হয়।