নিজ বাড়ীর জায়গা ও সিমানা নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধের জের ধরে অতর্কিত হামলা করে মারপিট ও আহত করার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে ঘোড়াঘাট পৌরসভার কাজীপাড়ার মৃত বাকী কাজীর মেয়ে সাথী আক্তার অভিযোগ পড়ে শোনান। অভিযোগে জানায় তাদের বাড়ী পৈত্রিক ও কবলা সুত্রে প্রাপ্ত হয়ে সুখে শান্তিতে বসবাস করে আসছে। কাগজমুলে তাদের ৯ শতক জমি যাহার জে,এল,নং ১১০,খতিয়ান নং০১,দাগ নং ২১৬,২১৪,২১৮ ও ২১০ হাল রেকর্ড সহ খাজনা খারিজ করা আছে। প্রতিবেশি হামিদ কাজী, সাহাদুল কাজীসহ অন্যাণ্যরা গত ১৩ তারিখ সকালে বিবাদীরা সংঘবদ্ধ হয়ে তাদের বাড়ীতে অবৈধ প্রবেশ করে ভাংচুরসহ ক্ষতি সাধন করে। এ ছাড়াও তাকে ও তার ৬৫ বছরের বৃদ্ধা মা সহ ছোট ভাইকে বেধরক মারপিট করে। ইতি পুর্বে সাথীর ছোট ভাই সবুজ কাজী গত ১২ অক্টোবর ঘোড়াঘাট থানায় একটি অভিযোগ দায়ের করে। বিবাদীরা হিংসার বশবর্তী হয়ে উক্ত সনন্ত্রাসী কার্যকলাপ চালায় বলে সে জানায়। সংবাদ সম্মেলনে তাদের নিরাপত্তার জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন জানায়। তার সাথে তার মা ও ছোট ভাই সবুজ কাজী ্উপস্থিত ছিলেন।