পুঠিয়ায় পল্লী বিদ্যুৎতে শতশত গ্রাহকরা বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করে হয়রানির শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে, বিকাশের সঙ্গে আমাদের কোনো চুক্তি নেই। আরইবি সঙ্গে টেলিটকের চুক্তি আছে। গ্রাহকদের আমারা বেশি উপকার করতে পারব না। কারণ এটি আমাদের আয়াতের বাহিরে পড়ে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পুঠিয়া জোনাল অফিসের ৬৪ হাজারের অধিক গ্রাহক রয়েছে। এলাকার একাধিক বিদ্যুৎ গ্রাহকদের অভিযোগ,বিদ্যুৎ অফিস কিংবা ব্যাংকে গিয়ে লাইন ধরে বিল পরিশোধ করতে হয়। এই হয়রানি হতে বাঁচতে এবং সময় বাঁচাতে কিছু মানুষ বাধ্য হয়ে বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করে থাকেন। কারণ দেশের আনাচেকানাচে বিকাশের এজেন্ট রয়েছে। পুঠিয়া পাঁচআনি বাজারে সরকার সুপার মার্কেট গ্রাহক নাম নুরুলনাহার মন্ডল। সে গত ২৬শে জুলাই বিকাশের মাধ্যমে বিল পরিশোধ করেন। পরের মাসে ২৬শে আগস্ট বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করলে তখন কোনো বকেয়া বিল দেখানো হয়নি। সেপ্টেম্বর মাসে এসে বিল পরিশোধ করতে গেলে। গত জুলাই মাসের বকেয়া বিলসহ পরিশোধ করতে হবে এসএম এস হিসাব নং দেখায়। কে এম রেজা আবাসিক গ্রাহক। সে গত ২৬ জুলাই বিকাশের মাধ্যমে ৬৪৩ টাকার বিল পরিশোধ করেন। আগস্ট মাসে কোনো বিল বকেয়া তারা দেখানি। কিন্তু সেপ্টেম্বর মাসে এসে গত জুলাই মাসের ৬৪৩ টাকা বকেয়া বিল দেখাচ্ছেন। নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পুঠিয়া জোনাল অফিসে শতশত গ্রাহক বিকাশের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করে হয়রানির শিকার হচ্ছেন। পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করে কোনো উপকার গ্রাহকরা পাচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিকাশ এজেন্ট মালিকরা বলেন, পল্লী বিদ্যুৎতের গাফিলতির কারণে আমাদের ব্যবসা নষ্ট হয়ে যাচ্ছে। বিকাশ বিল পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমাদের মেছেজের মাধ্যমে জানিয়েদেন। আমাদের ধারণা,বিকাশ টাকা পরিশোধ করেন টেলিটকের কাছে। আর টেলিটক পল্লী বিদ্যুৎকে সঠিক সময়ে টাকা না দেয়ার জন্য হয়তো এই সমস্যাগুলি হচ্ছে। আবদুল কুদ্দুস নামের গ্রাহক বলেন, পল্লী বিদ্যুৎ গাফিলতি জন্য মানুষ বিভিন্ন স্থানে বিল পরিশোধ করতে হচ্ছে। যদি তারা জোনাল এলাকায় বিল নেয়ার স্থানের সংখ্যা বৃদ্ধি করত। তাহলে গ্রাহকরা বিকাশে যেতে না। পল্লী বিদ্যুৎ বিকাশের গ্র্যাড়া কলে পরে গ্রাহকদের টাকা খোয়া যাচ্ছে। গ্রাহকরা এই ডিজিটাল চুরি হাত কীভাবে মুক্তি পাবে।
এ ব্যাপারে পুঠিয়া ডেপুটি জোনাল ম্যানেজার ইয়াকুব আলি শেখ বলেন, বিকাশের সঙ্গে আমাদের কোনো চুক্তি নেই। আরইবি সঙ্গে টেলিটকের চুক্তি আছে। আমাদের কাছে অভিযোগ দিলে গ্রাহকের খুব বেশি উপকার করতে পারব না। কারণ টেলিটক নিয়ন্ত্রণ করে আরইবি।