জেলার গৌরনদী মডেল থানায় সদ্য যোগদান করা কর্মকর্তা ইনচার্জ (ওসি) আফজাল হোসেন পেশাজীবী সাংবাদিকদের সংগঠন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন।
মঙ্গলবার রাতে থানা কম্পাউন্ডে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নবাগত ওসি আফজাল হোসেন, পরিদর্শক (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মোঃ গিয়াস উদ্দিন মিয়া, দৈনিক জনকন্ঠের স্টাফ রিপোর্টার ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা। এ সময় সাধারণ সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহ-সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহ-দপ্তর সম্পাদক প্রেমানন্দ ঘরামী, সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদ, সদস্য মোল্লা ফারুক হাসান, আরিফিন রিয়াদ, আতাউর রহমান চঞ্চল, বিনয় কৃষ্ণ শিয়ালী, সৌরভ হোসেন, রনি মোল্লা, সাংবাদিক কেএম সোহেব জুয়েল, এমডি ফাহাদসহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় ওসি আফজাল হোসেন গৌরনদীর আইন শৃঙ্খলা বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।