খুলনার পাইকগাছায় খড়িয়া মিনহাজ বাজারের স্লুইচ গেটের দু’পাশের ওয়াল ভেঙে পড়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠানের ২৫/৩০ টনের পাথরে খোয়া বোঝাই ট্রাকের চাপে কার্পেটিংএর রাস্তা ও খড়িয়া মিনহাজ বাজারের স্লুইচ গেটের দু’পাশের ওয়াল ভেঙে পড়ে যাতায়াতের বিঘœ ঘটছে। চরম ঝুঁকিতে স্লুইচ গেট সহ ঔ স্থানের রাস্তা। ফলে যানবাহনে যাতায়াত ব্যবস্থা একপ্রকার বন্ধ। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ভোরে ৪টি খোয়া বোঝাই ট্রাক অতিক্রমের সময় স্লুইচ গেট সহ ঔ স্থানের রাস্তায় এ দূর্ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন সরজমিনে ঘটনাস্থলে থেকে রাস্তা মেরামতের চেষ্টা করছেন।