রাজশাহীর বাঘায় ৩৯টি পূজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট লায়েব উদ্দিন লাভলু। বাঘা থানার উপপরিদর্শক লুৎফর রহমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে। সাধারণ সম্পাদক অপুর্ব কুমার সাহা, বাঘা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরুজ্জামান, প্রভাষক ধীরেন্দ্রনাথ। উপস্থিত ছিলেন উপজেলার ৩৯টি পুজা মন্ডবের সভাপতি ও সাধারণ সম্পাদক।