ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান করে মন্ত্রিসভায় সংশোধিত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরতœ শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে ও ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিরল উপজেলা ছাত্রলীগ র্যালি করেছে।
মঙ্গলবার বিকালে বিরল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।
বিরল উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহাগ বাবু ও সাধারণ সম্পাদক আল ইমরান সানমুন এর নেতৃত্বে র্যালিতে ছাত্রলীগের সকল পর্যায়ের নেতা-কর্মীরা অংশগ্রহণ করে।