বিরলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন আলোচনা সভার আয়োজন করে।
মঙ্গলবার সকালে “দুর্যোগ ঝুঁকিহ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসই উন্নয়ন” প্রতিপাদ্য নিয়ে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বিরল এপি’র সহযোগিতায় আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা জাবের মোঃ সোয়াইব এর সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এ কে এম মোস্তাফিজুর রহমান বাবু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (অতিঃ দায়িত্ব) জিয়াউর রহমান। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা, শিক্ষা কর্মকর্তা মোহাঃ মনিরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আনিছুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৈয়ব আলী, উপজেলা ইনস্ট্রাক্টর মোস্তাফিজার রহমান, প্রেস ক্লাব সভাপতি এম এ কুদ্দুস সরকার প্রমূখ।