এলাকার বিশেষ উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৩০ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে প্রধান অতিথি হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল তুলে দেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে আয়োজিত শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল আলম সুমন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু।
এদিকে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি প্রধান অতিথি হিসেবে ফুলবাড়ী উপজেলা কেন্দ্রীয় শ্যামা কালী মন্দির চত্বরে শিব মন্দিরের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন । এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, জেলা পরিষদের সদস্য আলহাজ্ব কামরুজ্জামান শাহ কামরু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, মন্দির পরিচালনা কমিটির সভাপতি জয় প্রকাশ গুপ্ত, সহ-সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, সাধারণ সম্পাদক জয় রাম প্রসাদ, সাংগঠনিক সম্পাদক সম্ভু প্রসাদ গুপ্ত, দপ্তর সম্পাদক রিপন গুহ বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ইন্সটিটিউট পরিদর্শন এবং ভার্চুয়ালে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত উপজেলা পরিষদ কমিটির সমন্বয় সভা, উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস, বিশ্ব হাত ধোয়া দিবস এবং উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের নিয়োগপ্রাপ্ত স্বেচ্ছাসেবীদের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
অপরদিকে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসকদের মাঝে সুরক্ষাসামগ্রী, প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ এবং ঐচ্ছিক তহবিল থেকে গরীব ও দুস্থসহ বিভিন্ন রোগীদের মাঝে ৮৫ হাজার টাকা প্রদান করেন।