কচুয়া একদিনের ভ্রাম্যমান প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত। মঙ্গলবার সকাল ১০ টায় কচুয়া উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে শেখ তন্ময় মিলানাতয়নে সমবায় অধিদ্পÍর ঢাকার অর্থায়নে সমবায়ীদের অংশগ্রহনে এ ভ্রাম্যমান প্রশিক্ষন কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ হুমাউন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষ্ন দেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথ,পরিদর্শক জেলা সমবায় অফিস বাগেরহাট ও কোর্স পরিচালক সেখ মোঃ আছাদুজ্জামান,সহকারি প্িরশক্ষক ও সহকোর্স পরিচালক সঞ্জয় কুমার ঘোষ। উপজেলার ৫টি সমবায় সমিতি থেকে ২৫জন সমবায়ীকে এই প্রশিক্ষন দেওয়া হয়।