“দুর্যোগ ঝুঁকি হ্রাসে সুশাসন, নিশ্চিত করবে টেকসহ উন্নয়ন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মঙ্গলবার কচুয়ায় আন্তজাতিক দূর্যোগ প্রশামন দিবস ২০২০ পালিত হয়েছে। কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিৎ দেবনাথের সভাপতিতে¦ অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অঞ্জন কুন্ডু।অনুষ্ঠানে বক্তৃতা করেন কচুয়া থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আনিসুর রহমান,উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খানম,সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ শাহীন হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মানষ তালুকদার, সহকারী শিক্ষা কর্মকতা সতীশ চন্দ্র মন্ডল,উপজেলা বিআরডিবি কর্মকর্তা, কচুয়া সদর ইউনিয়ন চেয়ারম্যান শিকদার হাদিউজ্জামান হাদিজ,রাড়িপাড়া ইউনিয়ন চেয়ারম্যান তাসলিমা বেগম, মঘিয়া ইউনিয়ন চেয়ারম্যান পঙ্কজ কান্তি অধিকারী, গজালিয় ইউনিয়ন চেয়ারম্যান সেখ নসির উদ্দিন সহ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য বৃন্দ।