যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় আরো ১০টি নমুনা পজেটিভ ফল দিয়েছে। সোমবার রাতে পরীক্ষা শেষে এই ফল মঙ্গলবার সকালে প্রকাশ করা হয।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, সোমবার তাদের ল্যাবে দুই জেলার মোট ৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে নেগেটিভ ফল দিয়েছে ৬৬টি।
এদিন যশোর জেলার মোট ৬৭টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৮টি পজেটিভ ফল দেয়। আর মাগুরার ৯টি নমুনা পরীক্ষা করে ২টি পজেটিভ পাওয়া যায়। পরীক্ষার বিস্তারিত ফলাফল যশোর ও মাগুরার সিভিল সার্জনের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য বিভাগের হিসেব অনুযায়ী সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত যশোর জেলায় মোট তিন হাজার ৯৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে তিন হাজার ৬৮৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন ৪৭ জন। বাড়ি ও হাসপাতাল মিলে মোট চিকিৎসাধীন আছেন ২৪৫ জন।