বরগুনার পাথরঘাটা উপজেলার বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা থেকে অভিযান চালিয়ে ২১ টি আগ্নেয়াস্ত্র ও ১০টি ছুরি উদ্ধার করেছে দক্ষিন স্টেশন কোস্টগার্ড।তবে কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড। মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোর ৪ টার দিকে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনা লালদিয়ার চর থেকে এগুলো উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশন কমান্ডার লে. মোহাম্মাদ মেহেদী হাসান।
কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. মোহাম্মাদ মেহেদী হাসান জানান, সুন্দরবনসহ বরগুনার উপকূলীয় এলাকার একটি চক্র ডাকাতির উদ্দেশ্যে বিপুল পরিমান অস্ত্র নিয়ে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষখালী ও বলেশ্বর নদীর মোহনায় অভিযান পরিচালনা করে কোস্টগার্ডের দুটি টিম।তখন কোস্টগার্ড সন্দেহজনক একটি ট্রলারকে ধাওয়া করলে লালদিয়ার চড়ে ট্রলার ফেলে পালিয়ে
যায় ডাকাত দল। পরে ঔ ট্রলার তল্লাশি চালিয়ে মাছ রাখার ককসিটের ভিতর থেকে ৭ টি দেশীয় পিস্তল,১৪ টি একনলা বন্দুক(পাইপগান)ও ১০টি ছুরি উদ্ধার করা হয়। তবে এ সময় কোস্টগার্ড ডাকাত দলের কাউকে আটক করতে পারেনি। কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. মোহাম্মাদ মেহেদী হাসান আরও
জানান, কোস্টগার্ডের অভিযান পরিচালনায় তাদের উপস্হিতির টের পেয়ে ইঞ্জিন চালিত ঔ ট্রলারে থাকা লোকজন পালিয়ে যায়।তাই কাউকে আটক করা যায়নি।তবে ধারনা করা হ”েছ, একটি ডাকাতদল ডাকাতির প্র¯‘তি নিতে সংঘবদ্ধ হচ্ছিল। উদ্ধারকৃত অস্ত্রগুলো
পাথরঘাটা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে। এ ব্যাপারে পাথরঘাটা থানার ইন্সপেক্টর তদন্ত সাহিদ আহম্মেদ বলেন পরিত্যক্ত অস্র জিডিমুলে গ্রহণ করা হয়েছে।