দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা জাতীয় শ্রমিক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষীকি পালন করা হয়। সোমবার বিকেলে ঘোড়াঘাট বাসষ্ট্যান্ড কার্যলয়ে দলিয় পতাকা উত্তোলন, র্যালী, কেক কর্তন, আলোচনা সভা ও তবারক বন্টনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। ঘোড়াঘাট উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি ্এনামুল কবীর মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কমিটির সাধারন সম্পাদক মুরাদ হাসেন, সাবেক যুব লীগ নেতা শফিউল ইসলাম শফি, শ্রমিক নেতা ইউনুছ আলী,সাংগঠনিক সম্পাদক মিল্টন মিয়া ও ছাত্র নেতা রুবেল। অনুষ্ঠানে দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিকের রোগ মুক্তির জন্য দোয়া করা হয়। সব শেষে তবারক বন্টন করা হয়।