দিনাজপুরের বীরগঞ্জে মঠ-মন্দির ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় উপজেলা পরিষদ হলরুমে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক মঠ/মন্দির ও দুঃস্থ ব্যক্তিদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি আবদুল মতিন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছা.আয়েশা আক্তার বৃষ্টি, উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা, সাধারণ সম্পাদক নুর ইসলাম নুর, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম ফিরোজ আলম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াছিন আলী, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান বাবু প্রমুখ।