দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে গতকাল ১২ অক্টোবর সোমবার সকালে ফাইলেরিয়াসিস নিমর্ূূল কর্মসূচীর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আজমল হক। প্রশিক্ষণ প্রদান করেন লেপরা বাংলাদেশের প্রোগ্রাম কর্মকর্তা মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ডা. ফারিয়া তাসনিম দিশা, ইউপি চেয়ারম্যান সুনিল কুমার সাহা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওএফএম মোরশেদ উল আলম, যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সমাজেসেবক, শিক্ষক, সাংবাদিক, ইমাম অংশগ্রহণ করেন।