নওগাঁর ধামইরহাটে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৭ জনকে আটক করেছে থানা পুলিশ। ধামইরহাট থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার ওসি আবদুল মমিনের নেতৃত্বে এস.আই মানিক মিয়া, সবুজ মিয়া, শাহজাহান আলী, এ.এস.আই আমিনুল ইসলাম, মাহবুব হোসেন, রেজুয়ান হোসেন,শহিদুল্লাহ ও আশরাফসহ সঙ্গীয় ফোর্স মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দক্ষিন কোকিল গ্রামের মতিবুল ইসলামের ছেলে মামজুল ইসলাম (২৮) ও নানাইচ আকন্দ পাড়ার শংকর সিংয়ের ছেলে শ্রী মিঠুন শিংকে ৪শ’ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। অপরদিকে একই অভিযানকারী দল জয়পুরহাটের খঞ্জনপুর (ঝাউবাড়ী) এলাকার আবদুর রশিদের ছেলে নাজমুল (২২) কে ১০ পিচ পেন্টাডল সহ আটক করা হয় এবং ভাতকুন্ডু গ্রামের মৃত হবিবরের ছেলে আশরাফুল (৩০) ও বাদাল চানপুর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ছানোয়ার হোসেন (৩০) ৪ লিটার চোলাইমদ সহ আটক করা হয়, এ সময় তাদের নিকট থাকা ১টি মোটরসাইকেলও জব্দ করে পুলিশ।
এছাড়াও জাহানপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে শাহজাহান আলী (৪৮) ও পূর্ব রঘুনাথপুর গ্রামের আ. সামাদের ছেলে ওয়াদুদ হোসেন (২৫) কে ওয়ারেন্টমূলে গ্রেফতার করা হয়েছে মর্মে পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রদিবেদককে জানান।
গাজা, পেন্টাডল ও চোলাইমদসহ আটক ৫ জনকে পৃথক পৃথক মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে।