রাজশাহীর বাঘায় ৮ মাস পর নিখোঁজ সন্তানের সন্ধান পেয়েছে বাবা-মা। ৩০ বছরের লিটন হোসেন নামের এক বাকপ্রতিবন্ধী যুবক গত ১১ মার্চ আড়ানী বাজার থেকে হারিয়ে যাওয়ার ৮ মাস পর সোমবার (১১ অক্টোবর) সিলেটের শাহাজালাল মাজার এলাকা থেকে পাওয়া যায়। ।
তবে ছেলে নিখোঁজের পর থেকে পাগল প্রায় হয়ে যায় বাবা-মা। ছেলের সন্ধানে রাস্তায় রাস্তায় ঘুরে কান্নাকাটি করে বেড়াতেন। লিটন হোসেন বাঘা উপজেলার আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোচর গ্রামের আকরাম আলীর ছেলে। গত ১১ মার্চ বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আড়ানী পৌর বাজারে যায়। সেখান থেকে আর বাড়ি ফিরেনি। অবশেষে সে রোববার সন্ধ্যায় বাড়িতে আসার পর এক নজর দেখার জন্য শত শত মানুষ তার বাড়িতে ভিড় করতে দেখা গেছে।
এ বিষয়ে আড়ানী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের গোচর গ্রামের কাউন্সিলর জিল্লুর রহমান সরদার জানান, লিটন হারিয়ে যাওয়ার পর বিভিন্নস্থানে খোঁজ করার পর সন্ধান পেয়ে সিলেট থেকে বাড়ি আনা হয়েছে।