প্রত্যন্ত অঞ্চলের জনগণের দোরগোড়ায় উন্নত ও মানসম্মত স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হলো টেলিমেডিসিন সেবা।
১১সেপ্টেম্বর বিকাল থেকে এ টেলিমেডিসিন সেবা কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আবু রেজা মো: মাহমুদুল হক।
উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, নিকটস্থ কমিউনিটি ক্লিনিকে নির্ধারিত দিনে স্বশরীরে উপস্থিত থেকে খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের কাছে উন্নত ও মানসম্মত সেবা সম্পর্কিত যে কোনো পরামর্শ নিতে পারবেন।
খানসামা উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.আবু রেজা মো: মাহমুদুল হক জানান, গ্রামাঞ্চলের জনগনের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যেই টেলিমেডিসিন সেবা চালু করা হল। এই কার্যক্রমের সুফল পেতে সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।