দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে অংশগ্রহনের লক্ষ্যে মহিলা নেত্রী শাহানাজ পারভিন সাংবাদিকতদের সাথে মতবিনিময় করছেন।
রোববার সকালে পৌরসভার ৮ নং ওয়ার্ডের নিজস্ব বাসভবনে মতবিনিময় সভায় শাহানাজ পারভিন বলেন, আসন্ন
পৌরসভা নির্বাচনে সরাসরি জনগণের ভোটে অংশগ্রহণ করে নির্বাচিত হবো মর্মে মেয়র প্রার্থী হিসেবে প্রস্ততি নিয়েছি।
সাংবাদিকবৃন্দর মাধ্যমে দেশরতœ, বিশ্ব নন্দিত মানবিক নারী নেত্রী, বাংলাদেশের উন্নয়নের কাণ্ডারি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, বীরগঞ্জ পৌরসভা গঠিত হওয়ার পর আজ অবধি নৌকা মার্কা তথা আওয়ামীলীগের প্রার্থী বিজয়ী হতে পারেনি। দলীয় আভ্যন্তরীণ কন্দোল যার অন্যতম কারন। এর ফলে জামায়াত প্রার্থী বার বার মেয়র নির্বাচিত হয় কিংবা সতন্ত্র প্রার্থী মেয়রের দায়িত্ব পালন করে আসছে, যা সত্যই লজ্জাজনক ও ভিষন কষ্টের। ভোটারেরা বিশ্বাস করে আমার বর্নাঢ্য জনপ্রতিনিধিত্ব সেবামূলক জীবন ও পারিবারিকভাবে এলাকার উন্নয়নসহ জনসেবক হিসেবে আমার মরহুম দাদা চয়েন উদ্দিন তৎকালী ইউনিয়ন পরিষদের প্রেসিডেন্ট ছিলেন, মরহুম পিতা লুৎফর রহমান মরিচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ছোট ভাই বুলবুল আহমেদ লিটন একই ইউনিয়নের বর্তমান ইউপি সদস্য।
আমি নিজেও তিন তিনবার ১৯৯৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত শিবরামপুর ইউপির সংরক্ষিত নারী সদস্য এবং ২০০৮ থেকে ২০১৪ সাল পর্যন্ত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি ও দলীয় কর্মকাণ্ডে সদা সর্বদা বলিষ্ঠ ভূমিকা পালন করে আসছি।
পৌরবাসী ও সম্মানিত ভোটারদের প্রতিশ্রুতি মতে আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও নমিনেশন বোর্ড আমাকে দলীয় মনোনয়ন দিলে আমার বিজয় সুনিশ্চিত করে দলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবো। তিনি আরও বলেন, নারীর ক্ষমতায়সহ মডেল বীরগঞ্জ পৌরসভা বিনির্মাণে অঙ্গীকারাবদ্ধ হয়ে সব কোন্দল, সহিংসতা,বিদ্বেষ ভুলে গিয়ে কাধে কাধ মিলিয়ে ঐক্যমতের ভিত্তিতে নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
উক্ত মতবিনিময় সভায় সাংবাদিক নেতৃবৃন্দ ছাড়াও ৭,৮,ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদ-প্রার্থী সুপ্রভা পাল, মোছা: আসমা বেগম, সাইলা বেগম সহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।