বিরলে পূর্ববিরোধকে কেন্দ্র করে মা ও মেয়েকে মারপিট করা হয়েছে। গুরুতর আহত মা ও মেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
থানার অভিযোগে জানায়, শনিবার দুপুরে উপজেলার ভান্ডারা ইউপি’র বেতুড়া গ্রামের হেলাল আবু তাহের এর স্ত্রী ও মেয়েকে পার্শ্ববর্তী বাড়ীর মৃত আয়েন উদ্দীনের পুত্র আবদুল হামিদ এবং তার পুত্র মোজাম্মেল হক বাবু, গোলাপ হোসেন, মোতাহার আলী এবং পুত্রবধূ রাফিকা বেগম, স্ত্রী মনোয়ারা বেগম দলবদ্ধ হয়ে মারপিটে বুকে, পিঠে শরীরের বিভিন্নস্থানে ছেলাফুলা কালোশিরা জখমে আহত করে শরীরের কাপড় প্রকাশ্যে ছিড়ে বিবস্ত্র করে শ্লীলতাহানী ঘটায়।
প্রতিবেশীরা আহতদের আত্মচিৎকারে এগিয়ে এলে প্রকাশ্যে খুন জখমের হুমকি প্রদান করে মারপিটকারীরা পালিয়ে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এবং উল্লেখিতদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। থানা পুলিশ ঘটনার তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণে বাদীকে আশ্বস্ত করেছে।