তৃনমুলে সেবা নিশ্চিত করনে ডেমক্রেসিওয়াচ সংস্থার অপরাজিতা প্রকল্প-৩ এর অপরাজিতারা দূত হিসেবে কাজ করছে।
সুইজ হেলভেটাস্ ইন্টারন্যাশনালের সহায়তায়, বেসরকারী উন্নয়ন সংস্থা ডেমক্রেসিওয়াচ অপরাজিতা-নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নামক একটি প্রকল্প দিনাজুপর জেলার সদর, চিরিরবন্দর, কাহারোল এবং বিরামপুর উপজেলার ৩৫টি ইউনিয়ন পরিষদে বাস্তবায়ন করছে। এই প্রকল্পের মাধ্যমে নারীর ক্ষমতায়নের লক্ষ্যে অপরাজিতাদের ইউনিয়ন পর্যায়ে সরকারী বেসরকারী কমিটি বিষয়ক প্রশিক্ষন প্রদান করেন ও করছে। অপরাজিতারা ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির সক্রিয়করনের জন্য নিয়মিত অংশগ্রহণ করছে। সেবা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সেবা গ্রহিতার কার্যকর যোগাযোগ সৃষ্টির মাধ্যমে দরিদ্র সুবিধা বন্চিতদের সেবা নিশ্চিত করার জন্য কাজ করছে। অপরাজিতারা স্থায়ী কমিটি সভাপতিত্ব করছেন এবং সক্রিয়করনের জন্য নিয়মিত মিটিং করছেন এবং মিটিং এর সিদ্ধান্ত নিচ্ছেন, ফলে কৃষি, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা সেবাগুলো নিশ্চিত হচ্ছে। উপজেলা পর্যায়ে নারী উন্নয়ন ফোরামকে শক্তিশালী করনের জন্য সহযোগীতা করছে ফলে নারী উন্নয়ন ফোরামের নিয়মিত সভা পরিচালনা করেন বিভিন্ন ধরনের বিশেষ করে নারীদের অধিকার, নারী উন্নয়নমূলক বিষয়ক প্রকল্প গ্রহণ করছে ফলে নারীর অধিকার এবং নেতৃত্বের বিকাশ হচ্ছে।
অপরাজিতারা বিভিন্ন বিষয় যেমন, নেতৃত্ব, উন্নয়ন ও পরিকল্পনার উপর প্রশিক্ষণ পাচ্ছেন ফলে তাদের কাজ ও কর্ম সম্পর্কে
সচেতন হচ্ছেন এবং দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীদের অধিকার নিয়ে সোচ্চার হচ্ছেন। এই অপরাজিতা নারীরা করোনাকালীন
সময়ে সমাজে হত-দরিদ্রের সহায়তা এবং তাদের নামের তালিকা তৈরী করে স্থানীয় জনপ্রতিনিধিদের নিকট প্রদান করছেন
এবং সাহায্য সহযোগীতার জন্য নিয়মিত যোগাযোগ করছে। নারীরা সমাজে যদি এইভাবে কাজ করতে পারেন তাহলে স্থানীয়
ও ইউনিয়ন পর্যায়ে নারীর ক্ষমতায়ন, নেতৃত্ব বিকাশ হবে পাশাপাশি নারীরা এগিয়ে যাবেন বলে সকলে বিশ্বাস করেন।