রোববার বিরলের ফরক্কাবাদ ইউপি’র দুইশত বছরের ঐতিহ্যবাহী তেঘরা দারুল হাদীস সালাফিয়্যাহ্ মাদরাসা জামে মসজিদের ২য় তলার ছাঁদ ঢালাই কাজ এর শুভ উদ্বোধন করা হবে ইনশা-আল্লাহ্।
ইতিমধ্যে জনপ্রতিনিধি, বিত্তশালী, দানশীল ও দ্বীনি মুসলমানগণের সহযোগিতায় প্রথম তলার ছাঁদ ঢালাইসহ আনুষাঙ্গিক কার্যক্রম পরিচালনা হয়েছে। চলমান এ কাজে সহায়তার জন্য তেঘরা দারুল হাদিস সালাফিয়্যাহ্ মাদরাসা, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিনাজপুর শাখা নামীয় ২০৫০১৩৮০২০০০৪৩৫১২ নম্বরে এবং তেঘরা মাদরাসা জামে মসজিদ, ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিনাজপুর শাখা নামীয় ব্যাংক হিসাব নম্বর ২০৫০১৩৮০২০২৫৫১১১৪ এ সরাসরি সহযোগিতা করার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও দ্বীনি এ প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণের জন্য আপনার সন্তানকে পাঠাতে ও আগ্রহী ব্যক্তিবর্গ মাদরাসা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এর ০১৭১৫২০৪৬৭৫ নম্বরে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারবেন।