নওগাঁর মহাদেবপুর থানা পুলিশ এক আদিবাসী গৃহবধূকে যৌনহয়রানীর দায়ে শুক্রবার বিকেলে লিটন হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে। সে উপজেলার সফাপুর মালুপাড়া হবিবর রহমানের ছেলে।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সফাপুর দক্ষিণপাড়া গ্রামের এক আদিবাসী গৃহবধূ বাড়ীর পাশের্^ টিউবওয়েলে পানি আনতে গেলে লম্পট লিটন তাকে পিছন থেকে জাপটে ধরে। গৃহবধূর চিৎকারে লোকজন ছুটে এলে লিটন পালিয়ে যায়। শুক্রবার দুপুরে এব্যাপারে ওই গৃহবধূ থানায় একটি মামলা দায়ের করলে থানা পুলিশ তাকে আটক করে।
শনিবার দুপুরে তাকে নওগাঁ কোর্টে চালান দেয়া হয়।