রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচনে সদস্য পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। প্রার্থীরা হলেন, তালা প্রতীক নিয়ে এনামুল হক তরফদার, মোরগ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম মোল্লা এবং ভ্যান গাড়ি প্রতীক নিয়ে আশরাফ আলী শেখ। শনিবার (১০ অক্টোবর) ওই ওয়ার্ডে সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের পক্ষেই ভোট প্রার্থনা করছেন। শেষ মূহুর্তের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে কোনাবাড়িয়া গ্রাম নিয়ে গঠিত ওই ওয়ার্ড। গ্রামের প্রতিটি পাড়ায় প্রার্থীদের পোষ্টারে ভরপুর। মাইকিংও চলছে সমান তালে। তবে প্রচার-প্রচারনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত সময় সীমার শেষ মূহুর্তে চলছে বিজয়ের হিসেব-নিকেশ। প্রার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিজয়ের ব্যাপারে তিন প্রার্থীই আশাবাদি। এ ব্যাপারে ভোটারদের সঙ্গে কথা বলা হলে তারা জানান, যাকে ভোট দিলে ওয়ার্ডের উন্নয়নে ভুমিকা রাখবেন এমন প্রার্থীকেই তারা ভোট দিবেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, অনুষ্ঠিতব্য উপ-নির্বাচনে ওই ওয়ার্ডের ভোটার সংখ্যা ২৩১৩ জন। এর মধ্যে ১১২৯জন পুরুষ এবং ১১৮৪জন নারী ভোটার।
উল্লেখ্য, ওই ওয়ার্ডের সাধারণ সদস্য মঞ্জুর রহমান গত বছরের ২১ অক্টোবর অসুস্থ্যতা জনিত কারণে মৃব্যু বরণ করায় পদটি শূন্য ঘোষণা করা হয়।