নোয়াখালির গৃহবধু নির্যাতন সহ সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচার এবং নারীর প্রতি হিংসতার স্থায়ী অবসানের দাবিতে নওগাঁর পোরশায় ছাত্রলীগের উদ্যেগে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির তামিমের নেতৃত্বে নিতপুরে ওই আলোক প্রজ্জলন কর্মসূচি পালন করা হয়। প্রায় ঘন্টাব্যাপি ওই আলোক প্রজ্জলন কর্মসূচিতে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক কাজীবুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম ইমরান হক, পোরশা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক, যুবলীগের যুগ্মসাধারন সম্পাদক মওদুদ আহম্মেদ, নিতপুর ইউনিয়ন যুবলীগের সম্পাদক আবদুল খালেক সহ শতাধীক ছাত্রলীগের কর্মীগণ অংশগ্রহণ করেন।