রাজশাহীর তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়ন ৮নং ওয়ার্ড কৃষকলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ওই সম্মেলনে তানোর উপজেলা কৃষকলীগের পক্ষ থেকে কামারগাঁ ইউনিয়ন পরিষদ আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে তানোর উপজেলা কৃষকলীগ সংগঠনিক মুন্তাজ আলীকে চেয়ারম্যান প্রার্থী হিসেব সমর্থন দেয়া হয়।
উক্ত সম্মেলন সর্ব সম্মতিক্রমে লুৎফর রহমানকে সভাপতি ও আবদুস সালামকে সাধারণ সম্পাদক মনোনিত করে কামারগাঁ ইউনিয়ন ৪নং ওয়ার্ড কৃষকলীগের কমিটি গঠন করা হয়।
কামারগাঁ ইউনিয়ন কৃষকলীগ সভাপতি মহসীন আলীর সভাপতিত্বে কামারগাঁ ইউনিয়ন কৃষকলীগ সাধারণ সম্পাদক মজিবর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক আরব আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা কৃষকলীগ যুগ্ন সাধারণ সম্পাদক জামিলুর রহমান জামিল, তানোর উপজেলা কৃষকলীগ আইন বিষয়ক সম্পাদক সামশুল সরদার, কামারগাঁ ইউনিয়ন ১নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি ইসলাফিল, কামরগাঁ ইউনিয়ন ১নং ওয়ার্ড কৃষকলীগ সাধারণ সম্পাদক ইয়াদ আলী, কামারগাঁ ইউনিয়ন ২নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি মুখলেছুর রহমান, কামারগাঁ ইউনিয়ন ২নং ওয়ার্ড কৃষকলীগ সাধারণ সম্পাদক সাফিউল ইসলাম, কামারগাঁ ইউনিয়ন ৬নং ওয়ার্ড কৃষকলীগ সভাপতি শুকুর আলী, কামারগাঁ ইউনিয়ন ৩ নং ওয়ার্ড কৃষকলীগ সাধারণ সম্পাদক দিলিপ, ৪ নং ওয়ার্ড কৃষকলীগ সাধারণ সম্পাদক সাইদুল, ৫ নং ওয়ার্ড কৃষকলীগ সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম প্রমুখ। এ সময় কামারগাঁ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের নেতা-কর্মি ও সমর্থকরা উপস্থিত ছিলেন।