নওগাঁর মান্দায় আসন্ন উপজেলা পরিষদের উপ-নির্বাচনকে ঘিরে আনসার-ভিডিপি সদস্যদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মতবিনিময় সভা ও আনসার সদস্যদের বাছাই অনুষ্ঠিত হয়।
জেলার রাণীনগর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা রুস্তম আলীর সভাপতিত্বে বাছাই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মান্দা উপজেলা আনসান-ভিডিপি কর্মকর্তা শরীফ হোসেন, নিয়ামতপুর আনসার-ভিডিপি কর্মকর্তা মোজাম্মেল হক, মান্দা উপজেলা প্রশিক্ষক গোলাম আজম ও শাহিদা খাতুন উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সুত্র জানায়, আসন্ন মান্দা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে ১০৮ টি ভোট কেন্দ্রে এক হাজার ২৯৬ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হবে। এতে প্রত্যেকটি ভোট কেন্দ্রে একজন পিসি, একজন এপিসি, ৬জন পুরুষ ও ৪ জন নারী আনসার সদস্য দায়িত্ব পালন করবেন।