গতকাল শৈলকূপা উপজেলার ধলহরা চন্দ্র ইউনিয়ন আওয়ামী লীগের একমত বিনিময় সভা ধাওড়া মুক্তিযোদ্ধা আবদুস সাত্তার সিকদার কলেজে অনুষ্ঠিত হয়েছে। ওই আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা আওয়ামী নেতা আঃ গফুর মন্ডলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চাঁদ আলী মেম্বর, অওয়ামী নেতা মুস্তাফিজুর রহমান সিকদার মুস্তাক, মহাসীন সিকদার, নান্নু বিশ্বাস . সাইফুল ইসলাম, জাকির হোসেন খান, আকামত হোসেন খানসহ প্রমুখ। বক্তাতারা আগামী ইউনিয়ন নির্বাচন ও এলাকার আইন শৃংখলার বিষয় নিয়ে আলোচনা করেন।