কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়েনের সাজনপুর আঠারবাড়ীয়া গ্রামে আরশ আলী মিয়ার শিশু কন্যা (৫) একই গ্রামের সুরুজ মিয়ার কিশোর ছেলে ফালু মিয়া (১৭) ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাটি ঘটে গত বুধবার সকাল ৯টার দিকে। এই ঘটনায় শিশু কন্যার পিতা আরস আলী বাদী হয়ে নিকলী থানায় ওইদিন সন্ধ্যায় ধর্ষণের চেষ্টায় কিশোর ফালু মিয়া, সুরুজ মিয়া সহ অজ্ঞাত ৩-৪ জনের নামে থানায় মামলা দায়ের করেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে আরস আলীর পরিবারের লোকজন বাড়ীতে ছিল না, পাশের ঘরের ১ জন দেখে কিশোর ফালু মিয়াকে বেদম প্রহার করে একটি হাত ভেঙ্গে দিয়েছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। নিকলী থানার ওসি সামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা স্বীকার করেন।