সারাদেশে ধর্ষণ, হত্যার প্রতিবাদে ও ধর্ষণকারীদের সর্বোচচ মৃত্যুদণ্ডের দাবিতে ভৈরবে শিক্ষার্থীদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শ্রী-নগর ইউনিয়ন বিশ্ব-বিদ্যালয় শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার সকালে শ্রী-নগর হাই স্কুলের সামনে সড়কে ঘন্টাব্যাপী এ মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এ সময় মানব বন।ধনে বক্তব্য রাখেন বিশ্ব-বিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি মোঃ ইবরাহিম, শিক্ষার্থী শাকিল আহমেদ, শিক্ষক আসাদুজ্জামান,সহকারি প্রধান শিক্ষক খলিলুর রহমান, ও মোঃ শামিম মিয়া প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, সারাদেশে ধর্ষণ বেড়ে গেছে। আজ নারীদেও কোন নিরাপত্তা নেই। স্বাধীন দেশে নারীরা স্বাধীন ভাবে চলতে পারছেনা। তাই ধর্ষণকারীদের সর্বোচ্চ মৃত্যু দন্ড প্রদান করার জন্য সরকারের প্রতি আহবান জানান।