নদীতে জেলেদের কাছে চাঁদাদাবী মৎস আহরনের সরঞ্জামাদি নিয়ে যাওয়া ও জেলেদের মারধরসহ নানান অভিযেগে ভৈরব নৌ থানার ওসি তরিকুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করেছে ইজারাদার ও মৎসজীবিরা। বৃহস্পতিবার দুপুরে ভৈরব পৌরসভার সংলগ্নকেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইজারাদার আহাম্মদ মিয়ার নেতৃত্বে এ মানবন্ধন শতাধিক জেলেরা অংশগ্রহণ করেন।
মানবন্ধনে ইজারাদার ও মৎস্যজীবিরা বলেন, ভৈরব উপজেলার ইজারাকৃত ব্রহ্মপুত্র নদী জলমহালে মৎস্য আইন মেনে মাছের জন্য অভয়াশ্যম নির্মাণ করায় ভৈরব জল থানার ওসি তরিকুল ইলাম কর্তৃক ইজারাকৃত জল মহালের মাছের অভয়াশ্রম ভেঙ্গে ফেলাসহ মাছের ক্ষতি সাধন করায় ওসি তরিকুল ইলামের বিচারের দাবীতে মানবন্ধন করা হয়।
ইজারাদার আহাম্মদ মিয়া বলেন, আমি দীর্ঘীদন যাবত নদী ইজারা নিয়ে মাছের অভয়াশ্যম তৈরি করে জেলেদের মাছ আহরণের সুযোগ করে দিয়েছি। সম্প্রতি কিছুদিন যাবৎ ভৈরব নৌ থানার ওসি তরিকুল ইসলাম ও কতিপয় অফিসারবৃন্ধ মাছের অভয়াশ্রম ভেঙ্গে ফেলাসহ জেলেদের মারধর করে তাদের কাছে চাঁদাদাবী করে আসছে। কিছু কিছু জেলেরা পুলিশের ভয়ে উল্লিখিত পুলিশদের ভয়ে টাকাও দিয়েছে। কিছুদিন পুর্বেও পুলিশ মাছের জন্য তৈরিকৃত অভয়াশ্রম ভেঙ্গে বাশঁতুলে নিয়ে এসে বাজারে দেড়শত টাকা ধরে প্রতিপিস বাশঁ বিক্রয় করেছে। এমতাবস্তায় ওসি তরিকুলের অত্যাচার হতে রেহায় পেতে সরকারি জলমহাল ব্যবস্থাপণা নীতি ২০০৯ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসক, ভৈরব সহকারি কমিশনার (ভুমি), সহকারি কমিশনার (গোপনীয়), জেলা প্রশাসকের কার্যালয়, ও ভৈরব থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ শাহিন বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
মৎস্যজীবিরা বলেন, ওসি তরিকুলের চাঁদাদাবীর কাছে আমরা অসহায়। তার দাবীকৃত চাঁদা পরিশোধ করার মত তৌফিক আমাদের নেই। আমরা নদীতে গেলে আমাদেরকে মারধর করে চাদাদাবী করে। টাকা দিতে না পারলে জেলেদের ধরে নিয়ে টাকা আদায় করে। মাছ ধরার সরঞ্জামাদিও নিয়ে যায়। আমরা এখন স্ত্রী সন্তানদের নিয়ে না খেয়ে মরার অবস্থা হয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে ওসি তরিকুলের বিচার চাই।
এ বিষয়ে ভৈরব নৌ-থানার ওসি মোঃ তরিকুল ইসলাম জানান, ব্রক্ষপুত্র নদে মাছের ঘের দেওয়া ও নৌ-যান চলাচলে বাধার সৃষ্টি হয়েছে। নদীতে ঘের দেওয়ার কারণে নদীর গতিপথ নষ্ট হয় ও নব্যতা সৃষ্টি হয়। প্রশাসনের নির্দেশে নদীতে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অবৈধ ঘের উচ্ছেদ করা হচ্ছে। বরং একশ্রেণির প্রভাবশালী লোক অসহায় জেলেদের কাছ থেকে পুলিশের নামে টাকা তুলে তারা আমাকে ম্যানেজ করার চেষ্টা করছে। আমি রাজি না হওয়ায় তারা আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে।