যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারের পরীক্ষায় ১৪টি নমুনায় করোনাভাইরাসের অস্তিত্ব ধরা পড়েছে। বুধবার রাতে পরীক্ষা শেষে বৃহস্পতিবার এই ফল প্রকাশ করা হয়।
এই নিয়ে যশোর জেলায় মোট ৩,৯৬৩ জন করোনায় আক্রান্ত হলেন। করোনায় মারা গেছেন ৪৭ জন। আর সুস্থ হয়েছেন ৩,৫৯১ জন।
বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য ড. তানভীর ইসলাম জানান, এদিন তাদের ল্যাবে মোট ১৭৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১৫৯টি নেগেটিভ ফল দেয়।
এদিন যশোর জেলার ১৩৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ১১টি নমুনা পজেটিভ ফল দেয়।
মাগুরার ৩২টি নমুনা পরীক্ষা করে তিনটিতে করোনাভাইরাসের অস্তিত্ব মেলে। আর নড়াইলের পাঁচটি নমুনার সবক’টি নেগেটিভ ফল দেয়।
পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বৃহস্পতিবার সকালে সংশ্লিষ্ট তিন জেলার সিভিল সার্জনদের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে।