দিনাজপুরের পার্বতীপুরে শারদীয় দূর্গাৎসব ২০২০ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পার্বতীপুর আদর্শ ডিগ্রী কলেজ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় পার্বতীপুর মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মো: মোখলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী অ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি। ওই অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (পার্বতীপুর-ফুলবাড়ী) সার্কেল মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ মিথুন মুন্নী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আমজাদ হোসনে, পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা, উপপরিদর্শক বিধান চন্দ্র বর্মন, ভবানীপুর পুলিশ তদন্ত কেন্দ্র (আইসি) এমআর সাঈদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি নীলকান্ত মোহন্ত, সহ-সভাপতি কৈলাশ প্রসাদ সোনার ও সাধারন সম্পাদক দীপেশ চন্দ্র রায়সহ উপজেলার ১০টি ইউনিয়ন ও এক পৌরসভার ১৪৮ দূর্গাপুজা মন্ডপের সভাপতি ও সাধারন সম্পাদক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।