বুধবার দিবাগত রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের উপর পৌঁওতা গ্রামের দুটি গোয়াল ঘরের তালা কেটে ৯টি গরু চুরির ঘটনা ঘটেছে।
জানা গেছে, বুধবার দিবাগত রাত ১২ টার দিকে গোয়াল ঘরের মালিক হাসান আলী ও রুবেল হোসেন গরুগুলো পরিচর্যা শেষে তালা বন্ধ করে ঘুমিয়ে পড়ে। ভোর ৪টা দিকে রুবেল হোসেন প্রকৃতি ডাকে সাড়া দিতে উঠে তার গোয়াল ঘরের ষ্ট্রিলের তৈরী দরজার তালা কেটে ৫টি গরুর চুরির ঘটনা জানতে পারে। তার কান্নাকাটিতে বাড়ির লোকজন ও প্রতিবেশীরা জেগে উঠে। এ সময় তার চাচা হাসান আলীর গোয়াল ঘর থেকেও একই কায়দায় ৪টি গরু চুরির ঘটনা দেখতে পায়। চুরি হওয়ার গরুর মধ্যে রুবেলের মাঝারি আকারে ৩টি বোকনা গরু, ১টি গাভি, ১টি বাছুর এবং তার চাচা হাসান আলীর ২টি বড় গাভী, ১টি বড় মাঝারি ষাড়। চোরেরা গরু গো-খাদ্যের জন্য রুবেলের গরুর খড়ের পালার কিছু অংশ ভেঙ্গে নিয়ে যায়। ৯টি গরুর আনুমানিক মুল্য প্রায় ৭ লক্ষ টাকা বলে গরুর মালিকেরা দাবী করেছেন। গরু চুরির খবর পেয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা দিকে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল ওয়াদুদ চুরি হওয়া দুটি গোয়াল ঘর পরিদর্শন করেছেন এবং ৯টি গরুর চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে তিনি এ রির্পোট লেখা পযর্šÍ থানা কোন মামলা হয়নি তবে প্রস্তুতি চলছে বলে জানা গেছে। একই রাতে ৯টি গরুর চুরির ঘটনায় গরু লালন পালনকারী কৃষক ও খামারীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে।