মোল্লাহাটে উপজেলার ৬নং কোদালিয়া ইউনিয়নের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত শেখ রফিকুল ইসলাম। গত ৩ অক্টোবর নির্বাচন অফিসের ঘোষনা অনুযায়ী বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হণ তিনি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা প্রবীর কুমার মল্লিক জানান, ৬নং কোদালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যুর কারণে ওই ইউনিয়নে উপ-নির্বাচন এর আয়োজন করা হয়। ওই নির্বাচনে গত ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ মনোনীত শেখ রফিকুল ইসলাম। অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতায় অংশ না নেয়ায়সহ ২৬ সেপ্টেম্বর যাচাই-বাছাইতে কোন ত্রুটি না থাকায় এবং প্রত্যাহারের শেষ দিন ৩অক্টোবর নির্ধারিত সময় শেষে একমাত্র প্রর্থী শেখ রফিকুল ইসলাম’কে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষনা করা হয়।