কেশবপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের শহীদ মুক্তিযোদ্ধা দৌলত বিশ্বাস চত্ত্বরে বুধবার সকালে উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক স¤পাদক সাংবাদিক উৎপল দে'র পরিচালনায় মানববন্ধন চলাকালীন প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন শিল্পী উজ্জ্বল ব্যানার্জী, প্রদীপ বসু পল্টু ও এস এম সিরাজুল ইসলাম। কবিতা আবৃত্তি করেন শিক্ষক স্বপন কুমার মন্ডল। মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত হন মুক্তিযোদ্ধা মনি মোহন ধর, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ স¤পাদক জয়দেব চক্রবর্ত্তী,উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাবেয়া ইকবাল, আওয়ামী লীগ নেতা আবদুর করিম গাজী,উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ স¤পাদক মফিজুর রহমান নান্নু, উপজেলা খেলাঘর আসরের আহ্বায়ক আবদুল মজিদ,সদস্য সচিব সৈয়দ আকমল আলী, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার খান, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ যুগ্ম স¤পাদক শেখ শাহীন,দপ্তর সম্পাদক মজ্ঞুরুল হোসেন ডবলু,প্রভাষক রহুল আমিন বিশ্বাস, শিক্ষক মতিয়ার রহমান, শ্রমিক নেতা মুজিবর রহমান, কার্তিক রায়, শিল্পী প্রদীপ সিংহ ,মহাদেব সাহা, আবদুল গণি, সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।