প্রতিমন পাটের সর্বনি¤œ মূল্য তিন হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে মণিরামপুর উপজেলা কৃষক সংগ্রাম সমিতির নেতৃবৃন্দ কৃষিমন্ত্রীর রবারর স্মারকলিপি প্রদান করেছেন। বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে এ স্মারকলিপি দেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পরিতোষ দেবনাথ, সাধারন সম্পাদক আশিষ গাইন, সহ-সভাপতি আশরাফ আলী, সহ-সাধারণ সম্পাদক বিকাশ রায়, কোষাধ্যক্ষ বিদ্যুৎ সরকার, জাতীয় ছাত্রদলের জেলা নেতা মধুমঙ্গল বিশ্বাস প্রমূখ।