বগুড়ার কাহালুতে অবৈধভাবে খাদ্যশস্য মজুদ রাখার দায়ে এক চাউল কল মালিককে জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
বুধবার (৭ অক্টোবর) সকালে কাহালু বিবিরপুকুর এলাকায় অবস্থিত ‘ছন্দা চাল কল’ এ অভিযান পরিচালনা করে অবৈধভাবে ধান ও চাল মজুদ করার অপরাধে ওই চাউল কল মালিক মোঃ রুহুল আমিনকে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কাহালু উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাছুদুর রহমান।
উপজেলা নির্বাহি কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাছুদুর রহমান জানান, ধান-চালের বাজার স্থিতিশীল রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।