বগুড়ার নন্দীগ্রামে জলাশয়ে মাছ ধরতে গিয়ে দুইটি পিস্তল উদ্ধার করেছে স্থানীয়রা।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে নন্দীগ্রাম উপজেলার শিমলা গ্রামের শিববাড়ি জলাশয় থেকে পিস্তল দুটি উদ্ধার করা হয়।
জানা গেছে, শিমলা গ্রামের সড়কের পার্শ্বে শিববাড়ি জলাশয়ে স্থানীয় লোকজন মাছ ধরছিল। এমন সময় পানির নীচে পলিথিনে মোড়ানো বস্তু পেয়ে উপরে তুলে আনলে দেখা যায় দুইটি দেশী তৈরী পিস্তল। যার একটিতে ম্যাগজিন ছিল। পরে থানায় খবর দিলে পুলিশ পিস্তল দুইটি থানায় নিয়ে যায়।
নন্দীগ্রাম থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) মোহাম্মদ শওকত কবির বলেন পিস্তল ২টি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার দেখিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।